• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

৪৬টি হজ এজেন্সির বিরুদ্ধে নিষেধাজ্ঞা সৌদি আরবের

Mokkaসিসি ডেস্ক: আদম পাচারের অভিযোগ থাকায় সৌদি আরব ৪৬টি বাংলাদেশী হজ এজেন্সির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। এসব এজেন্সির মাধ্যমে হাজি পাঠানো যাবে না বলে জানিয়েছে সৌদি আরব।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জাহাঙ্গীর আলম সোমবার ইউএনবিকে বলেন, তদন্তের পর আদম পাচারের সাথে এসব সংস্থাকে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়েছে।
সৌদি সরকার রমজান মাসের আগেই তাদের কাছ থেকে জবাব পেতে চাইছে। এজেন্সিগুলোর নাম জানা যায়নি।
ধর্ম মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রতি বছর হজ করতে যেয়ে কিছু বাংলাদেশী ফিরে আসেন না। কিছু কিছু হজ এজেন্সি এর সাথে জড়িত বলে জানা গেছে।
ওই সূত্র জানায়, সরকার হজ এজেন্সিগুলোর ব্যাপারে কঠোর হচ্ছে।
উপসচিব জানান, সরকার ইতোমদ্যে কয়েকটি এজেন্সির লাইসেন্স বাতিল করেছে। ১৯৩টি এজেন্সির বিচার চলছে।
তিনি বলেন, আদম পাচারের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎসঃ   নয়া দিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ