• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নওগাঁয় এক নারীর ফাঁদে নিঃস্ব অনেক যুবক

Nariনওগাঁ প্রতিনিধি:নওগাঁয় সুলতানা বেগম নামের এক প্রতারক নারী ফাঁদ পেতে একাধিক যুবকের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মিথ্যা বিয়ের কাগজ দিয়ে কখনো বা প্রেমের ফাঁদ পেতে নিরীহ যুবকদের এ সর্বনাশ করছে ঐ নারী। সব শেষ সুলতানা নামের ঐ নারীর রোষানলে পড়ে হাজত খাটছে নওগাঁর নিয়ামত পুরের গ্রামের হাফিজুরের পুত্র ফিরোজ আলম । ফিরোজ জানায় একটি প্রতারক চক্র নিয়ে কাজ করে সুলতানা । তাদের কাজ হলো কোন যুবকে কে টার্গেট করে তাকে ব্লাক মেইল করা । নীরিহ যুবক ফিরোজ কে এ টার্গেট করে প্রেমের ফাঁদ পাতে সুলতানা । প্রথমে মোবাইলে কথা হয় । এর পর শুরু করে প্রেমের ছক আকা কৌশল । এমনি কৌশলে ফিরোজ কে মিথ্যা বিয়ের কাগজ দিয়ে ফাঁসানো হয় । ফিরোজকে স্বামী দেখিয়ে নওগাঁর আদালতে মামলা করে মোহনারা দাবী করে সুলতানা । ফিরোজ জানায় সম্পুর্ন ভুয়া কাগজ দিয়ে তার কাছে দু লাখ টাকা দাবী করে । এ টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছিল । এর জের ধরে কোর্টে মামলাটি করে । এ মিথ্যা মামলার সমন জারী হলে আদালতে হাজিরা দেয় ফিরোজ কিন্ত আদালত তার জামিন না মঞ্জুর করে হাজতে প্রেরন করে । শহরের চকদেব পাড়ার অপর যুবক
বিশু মন্ডলের পুত্র মজনু জানায় সুলতানা কাজ হলো কোন এক যুবকে কে টার্গেট করে তাকে মিথ্যা মামলা অথবা ভিন্ন কৌশলে ফাসানো । এমন ফাদে প্রায় ১৫ থেকে ২০ জন যুবকের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়েছে প্রতারক সুলতনা বেগম । সব শেষ ঘটনাটি ঘটেছে শহরের দুর্গাপুর মহল্লার সুর্য’র পুত্র মিঠু নামের এক যুবকের মাধ্যমে । গত কয়েক মাস ধরে মিঠু কে স্বামী দেখিয়ে শান্তাহার রেল লাইন সংলগ্ন একটি বাসা ভাড়া নিয়ে সুলতানা অবস্থান নেয় । স্থানীয় বাসিন্দাদের কাছে বিষয়টি রহস্য জনক মনে হলে গত ২০ মার্চ রাতে তাদের কে আটক করে । আটক করে জিজ্ঞাসাবাদ করলে সুলতানা স্বীকার করে মিঠুর সাথে কোন বৈবাহিক সম্পর্ক নেই । এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয় । পরে বিষয়টি নিয়ে সান্তাহার পৌর মেয়র একটি সালিষ ডেকে সুলতানার পিতা মোকলেছুর রহমানের কাছে তুলে দেয় । শহরের আরজি নওগাঁর বাসিন্দা মোকলেছুর জানান তার মেয়ে বিভিন্ন অসৎ ব্যাক্তির সাথে সম্পর্ক জড়িয়ে এমন প্রতারনার কাজ করছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ