• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

কবিরা জাতির জন্য স্বপ্ন নির্মাণ করেন: আল মাহমুদ

_MG_1919একলাছুর রহমান : দেশবরেণ্য কবি আল মাহমুদ বলেছেন, কবিরা জাতির জন্য স্বপ্ন নির্মাণ করেন। ইতিহাস বলে, কবিরা দুঃখ কষ্টে থাকলেও সত্য থেকে বিচ্যূত হন না। সত্যের জয়গান গেয়ে যাওয়াই কবির কাজ। আজকের আধুনিক কবিদের চোখ কান খোলা  রেখে কবিতা চর্চা করে যেতে হবে।
২১ মার্চ শুক্রবার বিশ্ব কবিতা দিবস উপলক্ষে জাতীয় প্রেসকাবে কনফারেন্স লাউঞ্জে প্রেসকাব সদস্য কবিদের সংগঠন কবিতাপত্র পরিষদ আয়োজিত ‘কবিতাই বেঁচে থাকার রসদ’ শীর্ষক আলোচনা ও  কবিতা উৎসবে  প্রধান অতিথির ভাষণে কবি আল মাহমুদ এসব কথা বলেন।
মাসিক কবিতাপত্রের সম্পাদক ও প্রবীন গীতিকার কেজি মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কবিতাপত্র পরিষদের সভাপতি কবি এরশাদ মজুমদার। এতে অতিথি হিসাবে বক্তৃতা করেন, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি হাবীবুল্লাহ সিরাজী, সাংবাদিক আলমগীর মহিউদ্দীন, জাতীয় প্রেসকাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, রবি আজিয়াটার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি হাসান হাফিজ। অনুষ্ঠানটি স্পন্সর করেন রবি।
অনুষ্ঠানে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, কবি সত্যদ্রষ্টা। সত্যকেই তিনি তার লেখা উচ্চকিত করে তোলেন। কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, আজ বাংলা কবিতাকে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। এ জন্য সরকারের ভূমিকা হতে হবে মুখ।
দ্বিতীয় পর্বে কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন অর্ধশতাধিক কবি। কবিদের মধ্যে ছিলেন, সৈয়দ লুৎফুল হক, রেজাউদ্দিন স্ট্যালিন, জাহাঙ্গীর ফিরোজ, শাহাবুদ্দিন নাগরী, কাজিম রেজা, মাহমুদ হাফিজ, সৈয়দ আহমেদ আলী আজিজ, জাকির আবু জাফর,  শামীমা চৌধুরী, নাসের মাহমুদ, বিলু কবীর, মাইনউদ্দিন আহমেদ, আবদুল মান্নান, তারিফ রহমান, জুনান নাশিত, ইসমাইল হোসেন দিনাজী, ভানুরঞ্জন চক্রবর্তী, রুহুল গণি জ্যোতি, জীবন ইসলাম, শান্তা মারিয়া, শাহিন রিজভী, প্রত্যয় জসীম, আখম সিরাজুল ইসলাম,  রোকেয়া ইসলাম, তাহমিনা কোরাইশী, ফেরদৌস সালাম, রফিক হাসান, জগলুল হায়দার, হাবিবউল্লাহ পাঠান, মনিরা মীম্মু, শাহানা জেসমিন, জাহানারা জানি, গৌরাঙ্গ মোহন্ত, সাদিক মোহাম্মদ, জামিল জাহাঙ্গীর, ইসমাইল রফিক প্রমুখ।
অনুষ্ঠানে কবিতাপত্র পরিষদের বাংলা ইংরেজী দ্বিভাষিক বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ