• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্ত্রীর তালাকনামা পেয়ে স্বামীর আত্মহত্যা

atto hottaসিসি নিউজ: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় স্ত্রীর তালাকনামা হাতে পেয়ে স্বামী বিষপানে আত্মহত্যা করেছেন। টিনএজ প্রেমকে কেন্দ্র করে শনিবার রাতে কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, মাঝবাড়ি গ্রামের মৃত হারুন ফকিরের ছেলে একই উপজেলার আট্টাবাড়ি গ্রামের হারুন গাজীর মেয়ে কেয়া খানমের (১৮) সাথে দুই বছর প্রেম করেন। মেয়ের পরিবারের আপত্তি সত্ত্বেও বিগত ২০১২ সালের জুন মাসে তারা গোপনে বিয়ে করেন। সুখেই দিন কাটছিল তাদের।
স্বামীর কাছ থেকে কেয়াকে বিচ্ছিন্ন করতে কৌশলে ৮ মাস আগে কেয়াকে বড় বোন কাকলী ঢাকা নিয়ে যান । কদিন আগে কেয়া তার স্বামীকে তালাকনামা পাঠান। স্ত্রীর চিঠি হাতে পাওয়ার পর মহসীন মনের দুঃখে শনিবার রাতে নিজের বাড়িতেই বিষপানে আত্মহত্যা করে।
কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। উৎসঃ নতুনবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ