ঢাকা: রাজধানীর বংশালের আরমানীটোলায় ছেলের হাতে পিতা খুন হয়েছে। ঘাতক ছেলে জবাই করে তার পিতাকে হত্যা করেছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বংশাল থানার ওসি মো. আব্দুল কুদ্দুস ফকির এ বিষয়ে বলেন, আরমানিটোলার গোবিন্দ দাশ লেনে একটি বাড়িতে ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। এখনো ঘাতক ছেলেকে আটক করা সম্ভব হয়নি। কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। ঘাতকের পরিচয় পরে জানানো হবে।