ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা চত্তরে আজ মঙ্গলবার দুপুর দেড়টায় গন উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে লিওনার্ড চেশিয়ার ডিজয়্যাবিলিটি( এল,সি,ডি)ও সহযোগিতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে যাতায়াত ভাতা, সহায়ক উপকরণ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। গন উন্নয়ন কেন্দ্রের ডোমার উপজেলা শাখা ব্যবস্থাপক আবু নাসের সিদ্দিকী তুহিনের সভাপতিত্বে এ বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার(অতিরিক্ত) সেলিম শাবু। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষন অফিসার আব্দুল খালেক, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শাহাজাহান মন্ডল, উপজেলা পাট কর্মকর্তা তৈয়বুর রহমান, দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন প্রমুখ। ৪৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৩০ হাজার টাকা, ২৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বল, স্কেল,হিয়ারিং এইড, ব্যাগসহ খেলাধুলা ও শিক্ষার বিভিন্ন সামগ্রী বিতরন করা হয় ।