হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে মঙ্গলবার রাতে পৌর এলাকাধিন রাউতারা মহল্লার ও উপজেলার হিলি স্থলবন্দরের সি অ্যান্ড এফ ব্যাবসায়ী আবুল কালামের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।
আবুল কালামের পারিবারিক সূত্রে জানা যায়, কালো পোষাক ও মুখোশ পরিহিত ২৫/৩০ জনের একটি ডাকাত দল আনুমানিক রাত আড়াইটার দিকে তাঁর একতলা ফাট বাড়ীর প্রধান দরজার কাবছোবল গেটের তালা কেটে ও গৃহকর্তা আবুল কালামের শয়ন কক্ষে দরজা ভেঙ্গে ভতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে বাড়ির সদস্যদেরকে জিম্মি করে ১লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণের গহনা, ১টি মোবাইল ফোন, মূল্যবান কাপোড়-চোপড় লুট করে। তবে প্রতিবেশীরা টের পেয়ে যাওয়ায় তাঁর ব্যবহৃত ডিসকোভার ১৩৫ সিসি মোটর সাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা ব্যার্থ হয়। ডাকাত দলটি একটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এ ব্যাপারে মুঠোফোনে দুপুর দুইটায় হাকিমপুর থানা অফিসার ইনচার্জ এএসএম আহসান হাবিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি দিনাজপুর এসপি’র (পুলিশ সুপার) কনফারেন্সে আছি, ফিরে এসে বিষয়টি দেখবো।