ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : রক্ত দিন জীবন বাচান- শ্লোগানে ২৭ মার্চ মা নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের ডিমলা ব্র্যাক শাখার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সুলতান মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের জেলা ম্যানেজার আতাউর রহমান ও আরেফা ইয়াছমিন,উপজেলা ম্যানেজার মিজানুর রহমান মিলন, পিও রাজু আহম্মেদ, জিয়াউর রহমান, আমির হামজা, মধুসদন রায়, রামমোহন রায় ও জহুরুল হক প্রমুখ। রংপুর মেডিকেল কলেজ ইউনিটের টিমের সদস্য বিষাদ চন্দ্র সরকার, অনুপম দাশ,সুমন , রাকিবুল প্রমুখ এ কর্মসূচীর মাধ্যমে সেচ্ছায় রক্তদানকারীর রক্ত সংগ্রহ করেন। দিনব্যপি রক্তদান কর্মনূচীতে ৫২ ব্যাগ রক্ত সংগ্রহ করে সন্ধানী টিম। উল্লেখ্য,গর্ভবতী ও প্রসূতি মায়ের জীবন রার্থে এ রক্ত সংগ্রহ করা হয়।