লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে মিড ডে মিল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বৃহস্পতিবার দুপুরে উত্তর পারুলিয়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন লালমনিরহাট-১ ( হাতীবান্ধা- পাটগ্রাম) এলাকার সংসদ সদস্য মোতাহার হোসেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এ উপলে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও মাহবুবুর রহমান, জেলা প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন,উপজেলা প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা আব্বাজ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল প্রধান শিক্ষক রেদানু র রহমান।