• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রাম-ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ

Trainসিসি নিউজ: কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।  শুক্রবার সকাল ১০টার দিকে সদর দক্ষিণের বিজুপুর এলাকায় চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেসের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রেনের শেষ বগিতে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেল স্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী ইরফানুল ইসলাম জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর জালালাবাদ এক্সপ্রেস শুক্রবার ১০টার দিকে সদর দক্ষিণের বিজুপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে। তিনি বলেন, ট্রেনের একটি বগির চারটি চাকা লাইন থেকে বেরিয়ে গেলে ট্রেন কাত হয়ে যায়।
লাকসাম রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বগি লাইনচ্যুত হওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ