• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ভোটের ময়দানে রাখি সাওয়ান্ত

Rakhi-Sawantবিনোদন ডেস্ক: এবার ভোটের ময়দানে বলিউডের হট আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। লোকসভা নির্বাচনে দক্ষিণ-পশ্চিম মুম্বাই থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানিয়েছেন তিনি। মুম্বাইয়ে নারীদের সুরক্ষিত করতেই তিনি নাকি ভোটে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন রাখি সাওয়ান্ত।

দক্ষিণ-পশ্চিম মুম্বইয়ে রাখি সাওয়ান্তের লড়াই হবে কংগ্রেসের গুরুদাস কামাত, শিব সেনার গজানন কিরিতকার, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার অভিনেতা পরিচালক মহেশ মঞ্জেরেকরের সঙ্গে।

রাখি জানিয়েছেন, তিনি নির্দল প্রার্থী হয়ে মোটেও ভোটে লড়তে আসেননি। একটি রাজনৈতিক দল তাঁকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে। তিনি খুব শীঘ্রই সেই দলের নাম জানাবেন।

একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষ্যাৎকারে বিতর্কের জন্য সংবাদের শিরোনামে থাকা রাখি বলেন, রাজনীতির মারপ্যাঁচ আমার জানা নেই। আমি সাধারণ মানুষের সমস্যা সমাধান করতেই এখানে এসেছি। সমাজের জন্য ভাল কিছু করাই আমার লক্ষ্য। আমি রাজনীতিবিদ হয়ে ওঠার জন্য আকুল নই। মানুষ চেয়েছেন আমি ভোটে লড়ি। তাই আমি ভোটে লড়তে এসেছি।

এর সঙ্গেই তিনি বলেন, গত সাত বছর ধরে আমি প্রচুর সামাজিক কাজকর্ম করছি। আমি সমাজে মেয়েদের সুরক্ষা ফিরিয়ে আনতে চাই। আমি চাই না মুম্বাইয়ের অবস্থাও দিল্লির মত হোক। আমি মহিলাদের জন্য আত্মরক্ষা ও ক্যারাটে ক্লাস শুরু করতে চাই।
সূত্র: জি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ