লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে আচরন বিধিলংঘনের দায়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের (আনারস) মোটর সাইকেল বহরে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার সকালে উপজেলার তুষভান্ডার বাজার রওশনারা ফিলিং স্টেশনের সামনে বসা নির্বাচনী ভ্র্যাম্যমান আদালত জরিমানা আদায় করেন।
সহকারী রির্টানিং অফিসার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, নির্বাচনী আচরন বিধি লংঘন করে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থকরা অর্ধশত মোটর সাইকেল বহর নিয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হয়ে কাকিনা হতে তুষভান্ডার যাচ্ছিল। পথিমধ্যে রওশনারা ফিলিং স্টেশনের সামনে বসা নির্বাচনী ভ্র্যাম্যমান আদালত তাদের আটক করে। সেখানে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত নির্বাচনী ভ্রাম্যমান আদালত প্রত্যেক মোটর সাইকেলের ৫’শ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করেন।
জেলা রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক আবু নুর মোহাম্মদ শামছুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।কালীগঞ্জে নির্বাচনী আচরন বিধি লংঘনে বিএনপি’র প্রার্থীর জরিমানা