• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

এরশাদ অসুস্থ, সোমবারের সব কর্মসূচি বাতিল

Arsad-11রংপুর অফিস: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি রংপুরের পল্লী নিবাসে বিশ্রামে আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু। তিনি বলেন, অসুস্থতার কারণে আজ সোমবারের সকল কর্মসূচি বাতিল করা হয়েছে। বর্তমানে এরশাদ পাঁচ দিনের সফরে রংপুরে অবস্থান করছেন।
নান্টু আরো জানান, হঠাৎ গরমের কারণে দুপুর বেলা হঠাৎ স্যারের বমি বমি ভাব হয়। এখন তিনি তার বাসভবন পল্লী নিবাসে বিশ্রামে আছেন। তবে সুস্থ হলে রংপুর মহানগর জাপার কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ