কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি নান্নুর বাজারে বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের গাঁদায় আগুন দিয়ে মামলা করার পায়তারা করছে অপর পক্ষ।
জানা গেছে,উত্তর দুরাকুটি গ্রামের নুর হোসেন হাজীর সাথে ৩ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী আয়নাল হোসেনের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। গত ৩১মার্চ অমিমাংসিত জমিতে আয়নাল হোসেন রাতের আধারে ঘর নির্মান করে জমিটি জবর দখলের চেষ্টা করে। জবর দখলের বিষয় জানতে পেরে নুর হোসেন হাজীর লোকজন ঘরটি সরিয়ে দেয়ার চেষ্টা করলে আয়নাল হোসেনের লোকজান ঘরের পাশে রাখা খড়ের গাঁদায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সরেজমিনে গিয়ে দেখা যায় খড়ের গাঁদা পুড়িয়ে যাওয়ার দৃশ্য। তবে ঘর পুড়ে যাওয়া কিংবা খরের আসবাবপত্র ও কাঠ পুড়ে যাওয়ার আলামত দেখা যায়নি। নুর হোসেন হাজী জানান, উত্তর দুরাকুটি মৌজার ৩৭৫৬ দাগের পৈতৃক সুত্রে পাওয়া ৩৩ শতাংশ জমির মধ্যে আমার বাবার ৩০ শতাংশ জমি বিক্রি করে। অবশিষ্ট ৩ শতাংশ জমি খন্ডটিতে রাতের আধারে জবর দখল করার চেষ্টা করে আয়নাল হোসেন ও তার লোকজন। জমিটিতে ঘর উঠায়েছে জানতে পেরে ঘরটি সরিয়ে দিতে গেলে খড়ের গাঁদায় আগুন দিয়ে ঘর জ্বালার নাটক মঞ্চায়ন করে। আয়নাল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, আমার ক্রয় করা জমিতে বাড়ি করার জন্য ঘর নির্মান করেছি। আমি কারো জমি জবর দখল করতে যায়নি। তারা আমার ঘরে আগুন দিয়ে আমাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করে। বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান দুলু জানান,বিষয়টি আমি জানি। আপস রপার চেষ্টা চলছে কিন্তু এর ফাকে এ ধরনের ঘটনা দুঃখজনক। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি।