স্বাস্থ্য ডেস্ক: অন্তর্বাসে (ব্রা) যারা অভ্যস্ত, তাদের জন্য সতর্ক বার্তা হচ্ছে, এ ব্যবহার কোনোভাবেই যেন লাগাতার না হয়ে যায়। কারণ, অন্তর্বাসের বেশি ব্যবহারে রয়েছে স্তন ক্যানসারের ঝুঁকি।
এক গবেষণায় দেখা গেছে, ক্যানসারে আক্রান্ত নারীদের মধ্যে প্রায় ১.৭ শতাংশই স্তন ক্যানসারে আক্রান্ত। ক্যানসার হলো কোষের অনিয়ন্ত্রিত অবিরাম বিভাজন। কোষের এই অবিরাম বিভাজন স্তনের ভেতর ঘটলে স্তন ক্যানসার দেখা দেয়। এর শুরু হয় স্তনের নালির ভেতর থেকে, পরে ছড়িয়ে যায় স্তনের মেদবহুল অংশে।
যেসব নারী সন্তানকে বুকের দুধ খাওয়ান না বা ৩০ বছরের পর প্রথম সন্তান জন্ম দিয়েছেন কিংবা নিঃসন্তান অথবা যাদের পরিবারে স্তন ক্যানসারের পারিবারিক ইতিহাস রয়েছে, তাদের স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি অনেক বেশি।
আবার যে নারী অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খান, এই সম্ভাবনা তাদের ক্ষেত্রেও। তবে সম্প্রতি আমেরিকার গবেষকরা প্রায় ৪,৫০০ জন নারীর ওপর পরীক্ষা চালিয়ে দেখেন, অন্তর্বাস ব্যবহার নারীদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার আরেকটি অন্যতম কারণ।
ওই গবেষকদের মতে, প্রতিদিন ১২ ঘণ্টা বা তার বেশি সময় অন্তর্বাস পরে থাকলে নারীদের স্তন ক্যানসারের আশঙ্কা ১১ শতাংশ বেড়ে যায়। অন্তর্বাস পরার ফলে স্তনের লসিকা নালি সংকুচিত বা বন্ধ হয়ে যায়। এতে তার ভেতর দিয়ে শরীরের বিষাক্ত পদার্থগুলো দূর হতে পারে না। স্তনের কোষে এগুলো জমা হয়ে কোষে অনিয়ন্ত্রিত বিভাজন ঘটায় এবং ক্যানসার সৃষ্টি করে।
আর এ জন্যই পাশ্চাত্য দেশগুলোতে প্রতিবছর স্তন ক্যানসারের কারণে প্রায় কয়েক হাজার নারী মারা যান।