• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষক সহ ২ জন খুন

Maderসিরাজগঞ্জ: সিরাজগঞ্জের পৃথক দুটি স্থানে মাদ্রাসা শিক্ষক সহ ২ জন খুন হয়েছে। শিক্ষক হত্যাকান্ডে জড়িত পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, আজ শনিবার সকালে মাদ্রাসা শিক্ষক আলহাজ নজরুল ইসলাম কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় বাক সড়ক নামকস্থানে ওৎ পেতে থাকা রুহুল আমিন ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্য এলোপাথাড়ি কুপিয়ে ও গলাকেটে তাকে হত্যা করে। এসময় স্থানীয় জনতা ঘাতক রুহুল আমিনকে আটক করে পুলিশে সোর্পদ করে। ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। গ্রেফতারকৃত রুহুল (৩৫) উল্লাপাড়া উপজেলার টেকুয়াপাড়া গ্রামের বাহাদুর মিয়ার পূত্র।
উল্লেখ্য, নিহত নজরুল ইসলাম (৬৫) উল্লাপাড়া উপজেলার চন্দ্রগাতি দাখিল মাদ্রাসার শিক্ষক এবং একই উপজেলার ডিগ্রির চর গ্রামের মৃত তমিন মন্ডলের পুত্র। পুলিশ বিকেলে তার লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এদিকে রায়গঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, রায়গঞ্জ উপজেলার চানপুর গ্রামের চান্দুল্লাহ শেখের পুত্র আইয়ুব আলীর (৩০) মৃতদেহ আজ শনিবার ভোর রাতে বাড়ির পাশেই পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ হত্যাকান্ডের কারণ জানা যায়নি। এ দুটি হত্যাকান্ড ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ