খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং ল্যাম্ব ডাব্লিউএইচসিএম প্রজেক্ট এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও র্যালীতে উপস্থিত থাকেন চেয়ারম্যান ১নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ মো: মকছেদুল গনি রাব্বু শাহ্, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: অবাইদুর রহমান, উপজেলা সমাস সেবা অফিসার মো: আখতারুজ্জামান, লিটন সরকার, ফিল্ড কো-অর্ডিনেটর, ল্যাম্ব ( WHCM) প্রজেক্ট, তুষার অধিকারী CF (TB)| । প্ল্যান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুর প্রোগ্রাম ইউনিট নুরেফা আরজু, এ্যারিয়া কো-অর্ডিনেটর। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং ল্যাম্ব ডাব্লিউএইচসিএম প্রজেক্ট এর কর্মকর্তা বৃন্দ সহ অনান্য ন্যাশনাল সার্ভিস কর্মীগণ যাহারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত রয়েছেন। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল Vector-Borne Diseases “মশা মাছি দূরে রাখি, রোগ বালাই মুক্ত থাকি ’’।