কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মঙ্গলবার পৃথক ঘটনায় দু ব্যক্তি আত্মহত্যার করেছে।
পুলিশ ও মৃতের পারিবারিক সুত্র জানায়, ফকির পাড়া গ্রামের খরিয়া মামুদের কন্যা মিষ্টি আক্তারের সিংগের গাড়ী নামা পাড়া গ্রামের নওয়াব উদ্দিনের সাথে দেড় বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। ঘটনার দিন সকালে উভয়ের মধ্যে ঝগড়া হলে মিষ্টি আক্তার(১৮) ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আতœহত্যা করে।
এদিকে পুর্ব দলিরাম গ্রামের পরেশ চন্দ্র মোহন্তের পুত্র কনক মোহন্ত(৩২) পারিবারিক ঘটনার জেরে আম গাছের ডালে দড়ি ঝুলিয়ে আতœহত্যা করেন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠায়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার বিষয় নিশ্চিত করেন।