• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Shecchasebokdal Pic
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
মঙ্গলবার বিকেলে জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর পৌর কমিটির আহবায়ক বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর পৌর কমিটির আহবায়ক বখতিয়ার আহমেদ কচি, স্বেচ্ছাসেবক দল নেতা জুলিনসহ অন্যান্যরা। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান। মিছিলে ও সমাবেশে স্বেচ্ছাসেবক দল পৌর কমিটির সকল সদস্য অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ