সিসি ডেস্ক: সাতক্ষীরার দেবহাটার নওয়াপাড়া গ্রামে এক জামায়াত কর্মী আব্দুল করীমের বাড়িতে ভাঙচুর ও নগদ অর্থ-স্বর্ণালংকার লুট করে এবং পেট্রোল ঢেলে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
জামায়াত কর্মী আব্দুল করীম বলেন, ‘বৃহস্পতিবার রাত দেড়টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মমিন গাজী, মাবুদ গাজী ও জাহাঙ্গীরের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ঘরে জোর করে ঢুকে আসবাবপত্র লুটপাট করে এবং চলে যাওয়ার সময় তারা বাড়ি ভাঙচুর করে ও পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। এ সময় ঘরের ভিতরে রাখা আমার সব আববাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। শুধু মাত্র পরনের কাপড় ছাড়া এখন আর কিছুই নেই আমার’।
এই প্রসঙ্গে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বলেন, জামায়াত কর্মী আব্দুল করীমের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা শুনেছি । তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা আমি জানি না। উৎসঃ
নিউজ ইভেন্ট