• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন’

Oli Ahamedসিসি ডেস্ক: লেবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশের নয় বরং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণতান্ত্রিক যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

কর্নেল অলি বলেন, বঙ্গুবন্ধু স্বাধীনতার ঘোষণা করেননি। তবে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে জাতীকে যে ঐক্যবদ্ধ করেছেন তা অস্বীকার করা যাবে না।

তিনি আরো বলেন, সংসদে তোফায়েল আহম্মদের মতো সিনিয়র নেতারা স্বাধীনতার ঘোষককে নিয়ে যে সকাল নসিহত দিচ্ছিন তা আমাদের শোনার দরকার নেই। কারণ আমারা স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। এসব ইতিহাস আমরা স্বচোখে দেখেছি।

অলি আহমদ আরো বলেন, এ সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া সবাই নির্যাতিত। ৪০ হাজারেরও বেশি বিরোধী দলের নেতাকর্মী জেলাখানায়। এসব নেতাকর্মীরা নামাজ পড়ে আল্লার কাছে কান্নাকটি করে এ সরকারের পতন চাইছেন। আল্লাহ তাদের কথা শুনবেন।

জাতীয় গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় সভাপতি তমিজুদ্দিন টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ও এলডিপি ঢাকা মহানগর সভাপতি এম এম খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

উৎসঃ   বাংলাদেশ প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ