• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রুহুল আমিনকে পুনর্বহাল না করলে গণপদত্যাগের হুমকি

Ruhulসিসি নিউজ: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে পুনর্বহালের দাবি জানিয়েছেন দুমকি উপজেলা জাপার নেতারা। তাকে পুনর্বহাল না করলে গণপদত্যাগের হুমকিও দিয়েছেন তারা।
শুক্রবার বিকালে সভাপতি সুলতান আহম্মেদ হাওলাদারের বাসভবনে আয়োজিত জাতীয় পার্টির এক সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জাপা নেতারা বলেন, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টি নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। অনতিবিলম্বে এবিএম রুহুল আমিন হাওলাদারকে তার স্বপদে পুনর্বহাল করতে হবে। অন্যথায় জাতীয় পার্টি ও অংগ সংগঠনসমূহের নেতাকর্মীরা গণপদত্যাগসহ বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশে দুমকি উপজেলা জাপার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সৈয়দ জসিম উদ্দিন, মো. সহিদুল ইসলাম, হারুন অর রশিদ, মো. বশির উদ্দিন ও মো. ফয়সাল মৃধা প্রমুখ বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ