• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিএনপি নেতা-কর্মীদের আ’লীগে যোগ

Awamili Flagমাদারীপুর : মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহব্বায়ক কমিটির যুগ্ন আহব্বায়ক ফিরোজ হোসেন খান সহস্রাধিক দলীয় নেতা-কর্মীদের নিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন। রবিবার সকালে তার নিজ বাসভবনে এক বর্ণিল আয়োজনের মাধ্যমে জাতীয় সংসদের সাবেক হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি’র হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামীলীগের যোগদান করেন তিনি।
এ সময় তার সাথে শিবচর উপজেলা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক, সন্যাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
উল্লেখ্য, বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে থাকা ফিরোজ হোসেন খান ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে সাবেক মন্ত্রী মরহুম আবুল খায়ের চৌধুরীর হাত ধরে বিএনপি’র রাজনীতিতে প্রবেশ করেন। এরপর থেকে দুই দফায় শিবচর উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে উপজেলা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ