• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

গোবিন্দগঞ্জে আ:লীগের সঙ্গে বিএনপি- জামায়াতের সংঘর্ষ

Songorso-1সিসি নিউজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ-বিএনপি ও জামায়াতের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিষ্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপে পুলিশের টিয়ার সেল, রাবারবুলেট, গুলিবর্ষন হলে ৭ পুলিশসহ উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান,  মঙ্গলবার দুপুর ১টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নবনির্বাচিত বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  ফারুক কবির আহম্মেদ ও ভাইস চেয়ারম্যান জামাত নেতা নুরুন্নবী প্রধান উপজেলা পরিষদে দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপি ও জামাত উভয় পক্ষের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থান নেয়।
এ সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপজেলা চত্ত্বরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে আওয়ামীলীগ-বিএনপির ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে এ সংঘর্ষ হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ৩৫ রাউন্ড গুলি ও টিয়ারশেল ১৮ রাউন্ড নিক্ষেপ ও রাইফেলের ৯ রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে ওসি এবিএম জাহিদুল ইসলাম।
এ ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। শহরের সকল দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। এ রিপোট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০ টা) পর্যন্ত শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর পরেই পৌর শহরে অতিরিক্ত র‌্যাব-পুলিশের টহল দিতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ