• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পরিবেশ আইনবিদ রিজওয়ানার স্বামী অপহৃত

rezwanaঢাকা: পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিকী লিটুকে অপহরণ করা হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে ফেরার পথে ফতুল্লার ভূঁইয়া ফ্লিলিং স্টেশনের কাছ থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির  (বেলা) প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান।
রিজওয়ানা এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, তার স্বামী ঢাকায় ফিরছিলেন একটি মাইক্রোবাসে করে। ফতুল্লার ওই স্থানটিতে আসা মাত্রই একদল দুবৃত্ত তার মাইক্রোবাসটি থামায়। বাসের ভেতরে মরিচের গুঁড়া ছিটিয়ে দুর্বৃত্তরা তার স্বামীকে নিয়ে চলে যায়।

পুলিশকে বিষয়টি তিনি অবহিত করেছেন বলেন জানান রিজওয়ানা।  তিনি বলেছেন, তার স্বামী নিরীহ একজন মানুষ। তার ব্যক্তিগত কোনো শত্রু নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ