• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন |
শিরোনাম :

অর্থ আত্মসাত : পুবালী ব্যাংকের কর্মকর্তা গ্রেফতার

Hand CupHand Cupঢাকা: ১ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে পুবালী ব্যাংক আর কে মিশন রোড শাখার কর্মকর্তা মো. মশিউল আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুস সোবাহানের নেতৃত্বে কমিশনের একটি দল তাকে গ্রেফতার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারের পর তাকে নিম্ন আদালতে হাজির করে তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন
দুদক সূত্র জানায়, পুবালী ব্যাংকের এই কর্মকর্তা ৮২টি ডিমান্ড ড্রাফ্ট (ডিডি) এর বিপরীতে জাল ভাউচার তৈরি করে টাকা আত্মসাৎ করেন। গত বছরের ২৩ জুন এ কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ রাজধানীর ওয়ারী থানায় মামলা করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব দুদককে দেয়া হয়। তদন্তের ভিত্তিতে আজ তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ