• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চিলমারীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

Loveচিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত ৫ দিন ধরে প্রেমিকার অনশন চলছে। ঘটনাটি  ঘটেছে উলিপুর উপজেলার পশ্চিম বজরা এলাকায়।
জানা গেছে, উপজেলার পশ্চিম বজরা এলাকার মোঃ মজিবর রহমানের ৮ম শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া মেয়ের সাথে একই এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র অনার্স ৪র্থ বর্ষের ছাত্র খাদেমূল ইসলামের সাথে প্রেম ও দৌহিক সর্ম্পক গড়ে ওঠে । এক পর্যায়ে প্রেমিকা প্রেমিককে বিয়ের জন্য চাপ দিলে সে তাকে অস্বীকার করে। অবুঝ প্রেমিকাটি উপায়ন্তু না পেয়ে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অবস্থান ও আমরণ অনশন চালিয়ে আসছে। অবস্থানরত প্রেমিকা জানায়, খাদেমূল বিয়ের কথা বলে আমার সর্বনাশ করেছে। আমি তাকে চাই, আমি তার বউ হবো! আর তা না হলে না খেয়ে নিজেকে শেষ করবো।
এদিকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অবস্থান নেয়ায় প্রেমিকের মা ও তার আত্মীয়স্বজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ