• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রানার সকল সম্পদ বাজেয়াপ্ত

sohel ranaসিসি নিউজ: বহুল আলোচিত সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ব্যক্তিগত সকল সম্পদ বাজেয়াপ্ত করেছে সরকার। বৃহস্পতিবার দুপুরে ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছর ৩০ এপ্রিল হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেন। সেই রুলে ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার উপজেলা নির্বাহী অফিসারকে সোহেল রানার ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।

সে অনুযায়ী গত ১৩ মার্চ ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বিবিধ মামলা দায়ের করা হয়। পরে ওই আদেশ বলে সোহেল রানার নামে রানা প্লাজার ১৮ শতক, রানা টাওয়ারের ১০ শতক এবং সাভারের ধামরাইয়ে এক একর ৪৭ শতক জমি বাজেয়াপ্ত করা হয়।

ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন জানান, এ নিয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেয়া হবে। প্রয়োজনে এ আদেশের কপি সোহেল রানার কাছে জেলহাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ