সিসি ডেস্ক: শুক্রবার রাতে বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে চরেরমাঠ
এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা ২৯ বাংলাদেশি নারী শিশুকে উদ্ধার করে পোট থানায় সোপর্দ করেছে।
উদ্ধারকৃতদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও সাতক্ষীরা জেলায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।