• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লংমার্চের প্রচার চালাচ্ছে বিএনপি

BNP Flagঢাকা: তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চে জনগণের অংশ নেওয়ার আহবান সংবলিত প্রচারণা শুরু করেছে বিএনপি। রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন। শনিবার দুপুর ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত তারা এ কার্যক্রম চালান। এ সময় এম কে আনোয়ার বলেন, ‘বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের ন্যায্য পানির দাবি নিয়ে বিএনপি লংমার্চসহ আন্দোলন করছে। সরকার যদি আমাদের এ লংমার্চে বাধা দেয় তাহলে জনগণই এর প্রতিরোধ করবে।’ তিনি লংমার্চে বাধা না দিতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এম কে আনোয়ার আরও বলেন, ‘ভোটার বিহীন প্রহসনের নির্বাচনে যে সরকার গঠিত হয়েছে তা অবৈধ।

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ভোট চুরি ও কেন্দ্র দখল করে নির্দলীয়, নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিকেই প্রতিষ্ঠিত করেছে। তিনি অবিলম্বে এ স্বৈরাচার সরকারকে পদত্যাগ করে সকল দলের অংশ গ্রহণের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ