• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে স্কুল ছাত্রের মৃত্যু

Deathদিনাজপ্রর প্রতিনিধি: দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আলফাজ সানি উৎস (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত আলফাজ সানি উৎস দিনাজপুর শহরের মির্জাপুর কালুর মোড় এলাকার মোঃ আবু বক্কর সিদ্দিক’র ছেলে ও শহরের চেহেলগাজী বিদ্যা নিকেতন’র নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে নিহত আলফাজ সানি উৎস বাড়ীর পাশে মৌসুমী সবজী জাতীয় ফল সাজনা পারার জন্য সাজনা গাছে উঠে। এ সময় গাছের সাথে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। তার মৃত্যুর খবর পেয়ে স্কুলের সহপার্টি ও শিক্ষকরাও ঘটনাস্থলে ছুটে যায়। তখন এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তারা কান্নায় ভেঙ্গে পড়েন।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আলফাজ সানি উৎস নামে স্কুল ছাত্র নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ