• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাজারহাটে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলায় আহত-৫

Hamlaরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে শেখ ইয়াং স্টার কাব দিনোবাজারের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২১ বর্ষবরণ উপলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে উপস্থিত মহিলা দর্শকদের মধ্যে ইভটিজিং করার অভিযোগ এনে ওই কাবের সদস্যরা যুবদল ও ছাত্রদলের ৫ কর্মীকে মারপিট করার ঘটনা ঘটে। এ বিষয়ে দিনোবাজার ইয়াং স্টার কাবের সভাপতি ও যুবলীগ নেতা মাজেদুর রহমান বুলন বলেন, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের উদীয়মান যুবকরা ২০১৩ ইং সনে ৬৫ জন সদস্য নিয়ে কাবটি স্থাপন করে। ১৪২১ বাংলা বর্ষবরণ উপলে কাব চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন সময় যুবদল ও ছাত্রদলের কতিপয় কিছু উচ্ছৃঙ্খল যুবক অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে মহিলা দর্শকদেরকে ইভটিজিং করলে কর্তৃপ বাধা দিলে তারা বেপরোয়া হয়ে ওঠলে এক পর্যায়ে কাবের সদস্যরা তাদেরকে মারপিট করে তাড়িয়ে দেয়। হামলায় যুবদল কর্মী বুলেট (৩২), ছাত্রদল কর্মী জুলফিকার (২৫), মানিক (১৯), রতন (১৯), মুরাদ (২১) আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় দু’টি দলের নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে রক্তয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ