• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

ফেনীতে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা

Maderফেনী: মাদক ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগে ফেনীর ছাগলনাইয়ার নতুন মোহরীগঞ্জ বাজারে গোপাল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহীনূর ইসলাম সুমনকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা সুমনকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সুমন ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের মৃত লকিয়তউল্ল্যাহর ছেলে।
ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন মুহরীগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় যুবদল কর্মীরা। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে প্রায় আধঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ‍মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ