• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির গুলিবিদ্ধ

ooy_21824_0আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির অস্ত্রধারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।শনিবার করাচিতে এ ঘটনা ঘটে। জিও নিউজের খবরে বলা হয়েছে, অজ্ঞাত অস্ত্রধারীরা হামিদ মিরের গাড়িতে হঠাৎ হামলা চালায়।হামলায় হামিদ মির গুলিবিদ্ধ হন। বর্তমানে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর শরীরে তিনটি গুলি লেগেছে, তবে তাঁর অবস্থা এখন আশংকামুক্ত।হামলার দায়িত্ব কেউ স্বীকার করেননি। কারা এই হামলা চালিয়েছে তা পরিস্কার নয়। তবে হামিদ মিরের ভাই জানিয়েছেন, সম্প্রতি তিনি পরিবারকে জানিয়েছিলেন যে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা তাঁকে নানা রকম হুমকি দিয়েছে। হাসপাতালে ভর্তি করানোর পর কিছুক্ষণ অচেতন থাকলেও ডাক্তাররা জানিয়েছেন তিনি এখন আশঙ্কামুক্ত এবং তার হুঁশ ফিরেছে। এছাড়া, তার শরীরের দু’টি গুলি লেগেছে বলেও নিশ্চিত করেন তারা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, এয়ারপোর্ট থেকে নিজের কার্যালয়ে যাওয়ার সময় একটি সামরিক এলাকায় পৌঁছলে হামিদ মীরের গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান। উল্লেখ করা যেতে পারে, হামিদ মীরই একমাত্র সাংবাদিক যিনি নিহত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নিয়েছিলেন। ১৯৭১ সালে ২৫ মার্চের রাতের গণহত্যার ভয়াবহতা স্বচক্ষে দেখতে একদল শিক্ষার্থী নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে ছুটে আসেন প্রয়াত অধ্যাপক ও সাংবাদিক ওয়ারিস মীর। নির্মমতার চিত্র দেখে ক্ষুব্ধ সাংবাদিক ওয়ারিস তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেন দৈনিক জং পত্রিকায়। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখার জন্য ওয়ারিসকে সম্প্রতি সম্মাননা জানায় বাংলাদেশ সরকার। সেই ওয়ারিস মীরেরই সন্তান হামিদ মীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ