• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :

টাঙ্গাইলে সোনালী ব্যাংকের সিবিএ নেতা খুন

Maderটাঙ্গাইল: টাঙ্গাইলে সোনালী ব্যাংক সিবিএ’র একজন নেতা খুন হয়েছেন। নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর রোববার বিকেলে পুলিশ তার মৃতদেহ মির্জাপুরের কুরনি গ্রামে একটি পুকুরের পাশ থেকে উদ্ধার করেছে।

পুলিশ জানায়, তার নাম কাজী শফিকুল ইসলাম শফি (৫০)। তিনি মির্জাপুরের কুরনি গ্রামের মৃত কাজী মোকছেদ আলীর ছেলে। এ ঘটনায় মির্জাপুর থানা পুলিশ তিন মহিলাসহ চারজনকে আটক করেছে।

শফিকুলের স্ত্রী আলেয়া বেগম জানান, শনিবার রাতে মোবাইল টেলিফোনে এক বন্ধুর কল পেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ঘটনাটি মির্জাপুর থানা পুলিশকে অবহিত করা হয়। রোববার বিকেলে কুরনি গ্রামে জিন্নাহ মিয়ার পুকুর পাড়ের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তাকে অপহরণের পর পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে মির্জাপুর থানা পুলিশ তিন মহিলাসহ চারজনকে আটক করেছে।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত জানান, সন্দেহজভাজন হিসেবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ