• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

তিস্তা সেচ প্রকল্পের ক্ষতিগ্রস্থ কৃষকদের বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি: তিস্তা সেচ প্রকল্পের ক্ষতিগ্রস্থ চাষীদের ক্ষতিপুরণ প্রদানের দাবিতে নীলফামারীতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। শহরের শহীদ মিনার থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বাসদ কনভেনশন প্রস্তত কমিটির সংগঠন কমরেড আব্দুস সাত্তার, ডোমার উপজেলা সংগঠক ইয়াসিন আদনান রাফি এবং ডিমলা উপজেলা সংগঠক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তিস্তার পানি না পাওয়ায় বোরো চাষে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের। শ্যালো মেশিনের সেচের পানি দিতে গিয়ে বিঘা প্রতি ২ থেকে আড়াই হাজার টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে তাদের। প্রয়োজনমত সেচ দিতে না পারায় ফলন অর্ধেক কমে গিয়েছে যা ৩শ কোটি টাকায় পৌঁছেছে।
অবিলম্বে কৃষকরা তিস্তা সেচ প্রকল্পের আওতায় কৃষকদের ক্ষতিপুরণ, তিস্তার ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিগ্রস্থ কৃষক ও বেকারদের ১২০দিনের কর্মসৃজন প্রকল্পে অর্ন্তভুক্ত এবং আগামী আমন পর্যন্ত আর্মি রেটে রেশনিং চালুর দাবি জানান সরকারের প্রতি।
সমাবেশ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএএম রফিকুন্নবী স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ