• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |

১০৮ প্রার্থীর ব্যয়ের হিসাব প্রকাশ করলো ইসি

EC-2ঢাকা: দশম সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩০০ আসনের মধ্যে ১০৮ আসনের প্রার্থীদের ব্যয়ের হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনে প্রার্থীদের ব্যয়ের তালিকা প্রকাশের বিধান থাকলেও এবারই প্রথম প্রার্থীদের ব্যয়ের হিসাব প্রকাশ করা হলো।
বুধবার ইসির ওয়েবসাইটে ১০৮টি আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে। বাকি আসনের তথ্যও পর্যায়ক্রমে দেওয়া হবে বলে ইসি সূত্রে জানা গেছে।
নিবা্রচন কমিশনের কাছে প্রার্থীদের ব্যয়ের হিসাব নেই এমন খবর গণমাধ্যমে প্রকাশের পর ইসি এ উদ্দ্যোগ নিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ১৫৩ জন।
আইন অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দেওয়া সকল প্রার্থীদের জন্য বাধ্যতামূলক থাকলেও অনেক প্রার্থী সময়মতো তাদের ব্যয়ের হিসাব জমা দেননি। কোন কোন প্রার্থী তাদের ব্যয়ের হিসাব জমা দিয়েছেন আর কোন কোন প্রার্থী জমা দেননি তার তালিকা চেয়ে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। আজ বুধবার ছিলো তালিকা পাঠানোর শেষ সময়।
আর যারা ব্যয়ের হিসাব জমা দেননি তাদের বিরুদ্ধ কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে রিটার্নিং কর্মকর্তাকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে জানাতে বলেছে কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ