• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানী-রপ্তানী বন্ধ

Hili solko-03হিলি প্রতিনিধি: ভারতে লোকসভা নির্বাচনের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে। ফলে সকাল থেকেই দুই দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করেনি। তবে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ অংশের হিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন কর্মকর্তারা জানান, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরসহ ৪টি জেলার ৬টি আসনে আজ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একারণে সরকার সেখানে ছুটি ঘোষনা করায় ব্যবসায়িরা দুই দেশের মধ্যে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেন। ফলে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিকে নির্বাচনের কারণে হিলি সীমান্তে রেড এলার্ট জারী করেছে বিএসএফ। হিলি সহ পার্শবর্তী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে জঙ্গিসহ বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ-এর পাশাপাশি পুলিশ টহলও জোরদার করা হয়েছে। বিজিবিও সীমান্তে নজরদারি বাড়িয়েছে।
জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার এর সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ