• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খোলামেলা দৃশ্যে অভিনেত্রী সোনাক্ষী

Sonakiবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা খুব শীঘ্রই স্বল্পবসনা শরীর নিয়ে ভক্ত ও দর্শকদের সামনে হাজির হচ্ছেন। একটু মুটিয়ে যা্ওয়া সোনাক্ষী নিয়মিত ব্যম করছেন তার ফিগার ঠিক করতে। খোলামেলা দৃশ্যে যেন তাকে বেমানান না লাগে তার জন্য যা যা করা দরকার তিনি সব করছেন। তার ঘনিষ্টসূত্র জানায় ক্যারিয়ারে খ্যাতি অর্জন করতে তিনি এখন পরিচালকরা যে ভাবে বলবেন সেভাবেই আগাবেন।

আসছে ছবিতে তাকে নাকি বেশ খোলামেলা দৃশ্যেই দেখা যাবে। সে জন্যই তো দীর্ঘ দিন চেষ্টার পর প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন। আর তা দেখাতেই অল্প পোশাকে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। এমন সব কথা হচ্ছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে নিয়ে। আর তাই ছবির প্রয়োজনে নাচও শিখছেন নিয়মিত। পাশাপাশি রপ্ত করছেন ফিল্মি মারামারি আর অ্যাথলেটিক। ‘হলিডে’ নামের নতুন এ ছবিতে ফের তিনি জুটিবদ্ধ হচ্ছেন অক্ষয় কুমারের সঙ্গে।

একাধিক গান ও দৃশ্যে বেশ খোলামেলা সোনাক্ষীকে এবার দর্শক দেখতে পাবেন। অক্ষয় কুমারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ওজন কমানোর পর এই ছবির মাধ্যমেই প্রথম এতটা ছোট পোশাকে কাজ করেছেন তিনি। এখন খোলামেলা সোনাক্ষীকে দর্শক কীভাবে নেন সেটাই দেখার বিষয়।

ওজন কমিয়ে খোলামেলা পোশাকে অভিনয় করে সোনাক্ষী নাকি বেশ আনন্দিত। তিনি বলেছেন, ‘আমি গত এক বছর ধরে ওজন কমানোর চেষ্টা করে যাচ্ছিলাম। অবশেষে ১০ কেজি কমাতে পেরেছি। এখন নিজেকে আয়নায় দেখতে অনেক ভালো লাগছে। তাই ‘হলিডে’ ছবিতে খোলামেলা দৃশ্যেও কাজ করতে আপত্তি করিনি। এখন আমাকে দর্শক কীভাবে নেয় সেটাই দেখার বিষয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ