• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

নীলফামারীর দারোয়ানীতে নির্মান হচ্ছে হাইটেক পার্ক

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: আগামী অর্থ বছরের মধ্যেই নীলফামারীতে হাইটেক পার্কের নির্মান কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান। রোববার জেলা পর্যায়ে হাইটেক পার্ক স্থাপনের গুরুত্ব, স্থান নির্বাচন, শিল্প নির্বাচন ও আইটি জনগোষ্ঠী তৈরী বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনারে তিনি এসব কথা জানান।
এর জন্য জেলা শহর থেকে অদুরে নীলফামারী-ঢাকা সড়কের দারোয়ানী নামক স্থানে ১৫ একর খাস জায়গাকে নির্ধারন করা হয়েছে বলেও জানানো হয়।
জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরো জানানো হয়, তৎকালীণ আওয়ামী লীগ সরকার ১৯৯৯ সালের ১৭ জুলাই হাইটেক পার্ক গঠনের উদ্যোগ। এরপর সরকার পরিবর্তনের পর প্রকল্পটি মুখথুপড়ে পড়ে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় এলে এর কার্যক্রম নতুন উদ্যোগে শুরু করা হয়। এরপর ২০১৪ সালে এসে ইতোমধ্যে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক নির্মানের কাজ শুরু করা হয়েছে। ঢাকায় জনতা টাওয়ারে হাইটেক পার্ক শুরু হয়েছে। যশোরেও এই হাইটেক পার্ক  হচ্ছে।
সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলার আইটিসি কর্মকর্তা এস,এ এম রফিকুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী উত্তরা ইডিজেডের জেনারেল ম্যানেজার আখতারুল আলম মোস্তাফিজ, সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আমির আলী, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিক, নীলফামারী ডায়াবেট হাসপাতালের সাধারন সম্পাদক ডাঃ মজিবুল হক শাহীন, নীলফামারী চেম্বারের সহসভাপতি সফিকুল আলম ডাবলু, নীলফামারী যাদুঘরের প্রতিষ্ঠাতা এ.টি.এম মজিবুর রহমান ও সাংবাদিক তাহমিন হক ববী বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ