• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মেট্রোরেল আইনের খসড়া অনুমোদন

1111ঢাকা: মেট্রোরেল পরিচালনায় ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ’ গঠনের বিধান রেখে মেট্রোরেল আইন, ২০১৪ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, ‘ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে বঙ্গবন্ধু সেতু এবং পদ্মাসেতু প্রকল্পের মতো বিশেষ বিধান রেখে এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।’

তিনি বলেন, এ কর্তৃপক্ষে একজন নির্বাহী পরিচালক থাকবেন। তিনি হবেন কর্তৃপক্ষের প্রধান। এই আইনের আওতায় বৃহত্তর ঢাকার ছয়টি জেলা অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ ওই সব জেলায়ও যদি এ ধরনের প্রকল্প নেওয়া হয় তখন সেগুলো এই কর্তৃপক্ষ দেখভাল করবে। প্রস্তাবিত মেট্রোরেলের রুটটি হবে উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। এর মধ্যে ১৬টি স্টেশন থাকবে। এই ১৬টি স্টেশন হবে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, আইএমটি, মিরপুর-১০, কাজিপাড়া, তালতলা, আগারগাও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও মোড়, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও সর্বশেষ বাংলাদেশ ব্যাংক।

এই কর্তৃপক্ষ একটি কমিটির মাধ্যমে বিভিন্ন দূরত্বে ভাড়া নির্ধারণ করবে। এছাড়া মন্ত্রিসভার এ বৈঠকে সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন ২০১৪ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন ২০১৪-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ