• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিক্ষকের হাতে নির্যাতনের শিকার প্রতিবন্ধী ছাত্র

PARBATIPUR PICপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর উপজেলার কাজীপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ষ্টার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রতিবন্ধী এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কাজীপাড়া ষ্টার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র মহিউদ্দিন বাদশা সহ ২/৩ জন সহপাটি গত শনিবার বিকেলে খেলার মাঠে প্রধান শিকের ছেলের বাই-সাইকেলের হাওয়া খুলে দেয়। এ ঘটনার জের ধরে পরদিন রবিবার সকালে এলাকার মুত্যু আলহাজ্ব আজগার আলীর প্রতিবন্ধী পুত্র মহিউদ্দিন বাদশা (১৪)স্কুলে গেলে ৩য় প্রিয়ডের সময় স্কুলের প্রধান শিক্ষক আফজাল হোসেন তার অফিসে ডেকে নিয়ে বেত দিয়ে বেদম প্রহার ও নির্যাতন করে। এতে বাদশার শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। রাতে যন্ত্রনায় বাদশা কাতরাতে থাকে। এ সময় তার বড় ভাই আজিবর রহমান টের পেয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ দেখতে পায়। এবং রাতেই বাদশাকে পার্বতীপুর উপজেলা হলদীবাড়ী হাসপাতালে ভর্তি করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী আকন্দ আহত ছাত্রকে হাসপাতালে দেখতে যান ও চিকিৎসার খোজ খবর নেন। স্কুলের প্রধান শিক্ষক আফজাল হোসেনকে স্কুলে পাওয়া যায়নি। একাধিকবার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেনি।
সোমবার তার বড় ভাই স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক ৮ম শ্রেনীর ছাত্রকে বেদম প্রহার ও নির্যাতনের বিচার চেয়ে স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ