• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন |

প্রাথমিক শিক্ষা অধিদফতরের চতুর্থ শ্রেণি কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত

PSCঢাকা : আাগামী ৯ মে শুক্রবার অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের চতুর্থ শ্রেণি কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার পরিবর্তী তারিখ পরবর্তীতে জাতীয় গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদফতরের চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রসহ অধিদফতরের দৈনিক মজুরিভিত্তিক এক কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মী ও পুলিশ তাকে আটক করে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ