• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গুম

আবু বকর মুহাম্মদ সালেহ:

Gumগুম হয়েছে নিয়ন কানুন
কালের দড়ি যতই টানুন
শুনুন নিখোঁজ সংবাদে
চাঁদের বুড়ি নেই চাঁদে।
গুম হয়েছে লজ্জা শরম
হারিয়ে গেছে দাদার খড়ম
কালের ধারায় কোন খানে
ঘুরছি তারি সন্ধানে।
গুম হয়েছে মানবতা
বেঁচে থাকার স্বাধীনতা
পরাজয়ের হাত ধরে
চু দিয়ে জল পরে।
ঝুমুর ধনি নেই নূপুরে
গুম হয়ে যাই দিন দুপুরে
ফিরে আসি লাশ হয়ে
নদীর পানি যায় বয়ে।
গুম হয়েছে মুখের হাসি
শুনছি খবর সর্বনাশী
শোকমাখা ঐ মিনারে
আমরা খাদের কিনারে।
এভাবে দিন আসবে ফিরে
জ্বলবে আগুন সুখের নীড়ে
কেউতো সেটা জানতনা
পাইনা খুঁজে সান্তনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ