• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিশ্বব্যাপী ৭০ কোটি নারী নির্যাতনের শিকার

77150_1আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী ৭০ কোটিরও বেশি নারী তাদের স্বামী বা পিতা-মাতার হাতে যৌন বা শারীরিক নির্যাতনের শিকার হন। নির্যাতিতদের অনেকেরই নিজেকে রক্ষার সামান্যই অধিকার রয়েছে। বুধবার বিশ্ব ব্যাংকের এক রিপোর্টে এ কথা বলা হয়।
দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় এই পরিস্থিতি আরো ভয়াবহ। এসব অঞ্চলের ৫ জনের মধ্যে ২ জন নারী স্বামীর হাতে নির্যাতন ভোগের অভিজ্ঞতা রয়েছে।
‘ভয়েস এ্যান্ড এজেন্সি’ শীর্ষক বিশ্বব্যাংকের এই রিপোর্টে বলা হয়, নারীর প্রতি এ ধরনের নির্যাতন ও অন্যান্য প্রচলিত অনগ্রসরতা ও বঞ্চনার কারণে তাদের অর্জন সীমাবদ্ধ হওয়ার পাশাপাশি লাখ লাখ নারী দারিদ্র্যতার নিগঢ়ে বাধা রয়েছে।
রিপোর্টে অভিমত ব্যক্ত করা হয় যে, তাদের উন্নতির জন্য নারীর ক্ষমতায়ন, সামাজিক ও আইনগত বাধা অপসারণ করলে সমাজের বৃহত্তর অংশ আরো উপকৃত হবে।
এসব বঞ্চনা ও প্রতিবন্ধকতার অপসারণই হচ্ছে চরম দারিদ্র্য নির্মূল ও সম্পদের অংশীদারিত্বকে উৎসাহিত করার অন্যতম শর্ত। সূত্র: বিএসএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ