• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজ রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

BNP Flagঢাকা: সারাদেশে চলমান গুম, খুন ও বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদে আহবান করা ১৭ মের বিক্ষোভ সমাবেশের অনুমতি না দেওয়ায় ঢাকা মহানগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম শুক্রবার বিকেল ৫টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন। তিনি বলেন, সারাদেশে চলমান গুম, খুন ও বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার বিকাল ৪টায় মহানগরের প্রতিটি থানায় থানায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে ১৭ মের বিক্ষোভ সমাবেশের জন্য রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরাসহ চারটি স্থানের নাম দিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশ অনুমতি না দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তিনি এ কর্মসূচি সফল করতে মহানগরীর প্রতিটি থানার নেতাকর্মীদের প্রতি আহবান জানান। –


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ