• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন |

শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করলো মা

Chakuঝিনাইদহ: পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল পেলো না শিশু নুসরাত। তার জন্মদাতা মা তাকে হত্যা করেছে।
রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়া গ্রামে। মানসিক প্রতিবন্ধী মা তার শিশু কন্যাকে হত্যা করেছে।
নিহত ৫ মাসের শিশু নুসরাত একই গ্রামের পিন্টুর কন্যা। এ ঘটনায় পুলিশ ঘাতক মা নুরুন নাহার খাতুনকে আটক করেছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, মা নুরুন নাহার খাতুন মানসিক প্রতিবন্ধী। তিনি সকাল সাড়ে নয়টার দিকে নিজ শিশু নুসরাতকে বাথরুমে নিয়ে কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও মাকে আটক করে।
নুরুন নাহারের শ্বশুর নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাকে চিকিৎসা করানো হচ্ছে। কিন্তু এমন ঘটনা ঘটবে তারা তা আশা করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ