• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রোববার সারা দেশে বিএনপির বিক্ষোভ

BNP Flagসিসিনিউজ: ঢাকায় গুম হওয়া নেতাকর্মীদের স্মরণে অনুষ্ঠান করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৫ মে রোববার ঢাকা মহানগরের প্রতিটি থানায় এবং সারা দেশের জেলাগুলোতে এ কর্মসূচি পালন করবে দলটি।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচির কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

ঢাকায় গুম হওয়া নেতাকর্মীদের স্বজনদের নিয়ে ‘ফিরিয়ে দাও’ শিরোনামে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। কিন্তু অনুমতি নেওয়া হয়নি অভিযোগে পুলিশ অনুষ্ঠান বন্ধ করে দেয়। পরে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সীমিত আকারে অনুষ্ঠানটি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ