• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন |
শিরোনাম :

প্রগ্রোসিভ অ্যাওয়ার্ড পেলেন যারা

1400935296.ঢাকা : দেশের নারী উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) ‘প্রগ্রোসিভ অ্যাওয়ার্ড-২০১৩’ পেয়েছেন সাত বিভাগ থেকে সাতজন নারী উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের নিয়ে প্রতিবেদনের জন্য ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার দুইজন সংবাদকর্মীকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রত্যেককে নগদ টাকা, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন বরিশাল বিভাগ থেকে মামনি টেইলার্সের স্বত্বাধিকারী আয়েশা আক্তার, চট্টগ্রাম বিভাগ থেকে আবির বুটিকস হাউসের মালিক শামীম আরা লিপি, ঢাকা বিভাগ থেকে ভ্যানিটি ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বর্ণালীর স্বত্বাধিকারী ফারজানা ফাতেমা, খুলনা বিভাগ থেকে তানজিমা হস্তশিল্পের প্রধান নির্বাহী তানজিমা জেসমিন, রংপুর বিভাগ থেকে কারুপণ্যের স্বত্বাধিকারী চন্দনা ঘোষ, রাজশাহী বিভাগ থেকে সংযুক্তা বুটিকস হাউসের স্বত্বাধিকারী মরিয়ম বেগম এবং সিলেট বিভাগ থেকে মোনালিসা লেডিস টেইলার্সের স্বত্বাধিকারী ফরিদা আলম।

নারী উদ্যোক্তাদের নিয়ে শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য ইলেক্ট্রনিক মিডিয়া থেকে বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ইমতিয়াজ শাহরিয়ার ইমন ও প্রিন্ট মিডিয়া থেকে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শামসুল হক মো. মিরাজ।

প্রগ্রোসিভ অ্যাওয়ার্ড-২০১৩ অনুষ্ঠানটি স্পন্সর করে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড ও ইফাদ গ্রুপ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডব্লিউসিসিআইর সভাপতি সঙ্গীতা আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, ইফাদ গ্রুপের পরিচালক তাসফিন আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ