পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর মধ্যপাড়া ফাড়ির পুলিশ ৬২ বোতল ফেন্সিডিলসহ ২ জন কে গ্রেফতার করেছে। শনিবার বিকেলে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। জানা যায়, মধ্যপাড়া ফাড়ির এএসআই বাবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শনিবার দুপুর আড়াই টার রংপুর-বদরগঞ্জ রোডের বদাতী পুকুর পশ্চিম দিক থেকে একটি ১৫০সিসি টিভিএস মটর সাইকেলের ট্যাংকি থেকে ৬২ বোতল ফেন্সিডিলসহ রুহুল আমিন (৩৫) ও আদরী বেগম (২৫) কে গ্রেফতার করে। ধৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড় তিনলাই গ্রামের ওহেদ আলীর পুত্র রুহুল আমিন ও সামসুল আলমের মেয়ে আদরী বেগম (২৫)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।